নিখোঁজের চার দিন পর কামরাঙ্গীর চর আলীনগর চান সাদেক মসজিদের নিকট থেকে হৃদয়(৭) নামে এক ছেলে শিশুর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে কামরাঙ্গীর চর থানা পুলিশ।
জানা গেছে,হৃদয়ের বাড়ি লালবাগের শহীদ নগরের ১নং গলিতে।সে তার বাবা- মায়ের সঙ্গে থাকতো।
গত শনিবার থেকেই নিখোজ ছিলেন।এর পর লালবাগ থানায় তার বাবা রমজান ছানা ছেলে নিখোঁজের জিডি করেন। এর পর এলাকায় মাইকিং করা হয়।কেউ হৃদয়ের স্বজনদের মুক্তিপণ চেয়ে ফোনও করেনি। মঙ্গলবার সকালে কামরাঙ্গীর চরের আলীনগর চানসাদেক মসজিদের পাশে বস্তা বন্দী অবস্হায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে।
কামরাঙ্গীর চর থানার এসআই জাহাঙ্গীর জানান,আমরা লালবাগ থানায় শিশুর লাশ উদ্ধারের বিষয়টি জানালে তার স্বজনরা হৃদয়ের লাশ বলে সনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হবে বলে তিনি জানান।
Developed By Muktodhara Technology Limited