লালাবাগের শহীদ নগরের মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র হৃদয় হত্যার দায় স্বীকার করে ঢাকার সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক দিয়েছে হৃদয়ের ঘাতক মোঃ ইয়াসীন মল্লিক।
বুধবার দুপুরে তাকে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের আদালতে হাজির করা হলে মোঃইয়াসীন হৃদয় হত্যায় তার জড়িত থাকার বিবরণ দিয়ে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার আগ্রহ প্রকাশ করলে ম্যাজিষ্ট্রেট তাকে চিন্তাকরার কয়েক ঘন্টা সময় দেন। এরপর ইয়াসীন শিশু হৃদয় কে হত্যার বিবরন দেন। এরপর আদালত তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ দেন। হত্যার ঘটনায় সে একাই জড়িত থাকার কথা জানায়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাস কুমার পাল জানান, হৃদয়ের ঘাতক মোঃ ইয়াসীন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজী হলে তাকে সকালেই সিএমএম আদালতে হাজির করা হয়। এর পর ইয়াসীন একাই শিশু হৃদয়কে হত্যা করেছে বলে জবানবন্দি দিয়েছে।
Developed By Muktodhara Technology Limited