image

১ পরীক্ষার্থীর জন্য ১২ কর্মকর্তা-কর্মচারী

image

পেকুয়ায় বালিকা উচ্চ বিদ্যালয কেন্দ্রে (০২ কেন্দ্র) এক পরিক্ষার্থীর জন্য বার কেন্দ্র কর্মকর্তা ও কমর্চারী দায়িত্ব পালন করেছেন।

সোমবার ওই কেন্দ্রে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনষ্টিটিউশনের মানবিক বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হুমায়ুন কবির (অনিয়মিত) শারিরীক শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা (১৪৭) বিষয়ের পরীক্ষা দেন।

এ সময় দায়িত্ব পালন করেন একজন কক্ষ পরিদর্শক, পাঁচজন পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য, একাডেমিক সুপারভাইজার একজন, একজন এসআইসহ দুই পুলিশ সদস্য, তিনজন কর্মচারী। সকাল ১০ টায় পরীক্ষার্থীকে দেখতে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম হাসান।

তিনি বলেন, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য হিসেবে এটি আমার জীবনের একটি সেরা অভিজ্ঞতা। সরকারি এই গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।