image

ফয়সাল শাহরিয়ার এবং কন্যা ফারিয়া

image

ফয়সাল শাহরিয়ার অনেক সাদা মনের মানুষ।ব্যবসায়ীক কাজ শেষে বন্ধু-বান্ধবদের সঙ্গে হাসি-খুশি আড্ডা দেয়া আর সবাইকে মাতিয়ে রাখতেন। কারো কোন সমস্যা  হলেই বন্ধূর পাশে দাঁড়াতেন। পরামর্শ দিয়ে সহায়তা করতেন। চা- পান আড্ডাই অবসরে যার সময় কাটতো সেই চায়ের আড্ডাই তার প্রাণ কেড়ে নিল।

বন্ধু মাহমুদের সঙ্গেই ঘটনার রাতে চুরিহাট্রা জামে মসজিদের মোড়ে হোটেলে দুই বন্ধু চা পান করছিলেন এমন সময় বিস্ফোরণ। শব্দ পেয়ে ফয়সাল বের হন বাহিরে বন্ধু মাহমুদও কিছু বুঝে উঠার আগেই দগ্ধ হন।এর পর যেন সবকিছুই এলো-মেলো। চারিদিকে শুধু আর্তনাদ। ফয়সাল কোথায় হারিয়ে গেল আজও তার সন্ধান নেই। চুরিহাট্র্যা ট্র্যাজেডির এমনটাই বর্ননা করছিলেন ফয়সালের বন্ধু মাহমুদ।

ফয়সালের বন্ধু ব্যবসায়ীক নেতা আবু মোতালেব জানালেন, ঘটনার সারা দিন হাই কোটে আমার সঙ্গে চকবাজার থানা কথিত গায়েবী মামলায় হাই কোট থেকে ছয় সপ্তাহের জামিন নিয়ে বিকেলেই বাসায় ফিরি।

কান্না জড়িত কন্ঠে আবু মোতালেব বলেন, হাই কোট তাকে ছয় সপ্তাহের জামিন দিলেও চুরিহাট্রার আগুন তাকে সারা জীবনের জন্যই জামিনে মুক্তি দিয়েছে। আর কোন দিন বলবে না দোস্ত কিছু না করেও মামলা খাইলাম ঘরে থাকতে পারি না, জামিনের ব্যবস্হা করো।

ফয়সাল ছিলেন চকবাজার থানা বিএনপির সহ- সভাপতি। দু"টি কথিত গায়েবী মামলায় অভিযুক্ত। 

ফয়সালের দুটিই মেয়ে। একটি আজিমপুর অগ্রণী স্কুল এন্ড কলেজে তৃতীয় শ্রেনীতে পড়ে, নাম ফারিয়া তাহসিন। মা- বোন আর ফুফাত ভাইয়ের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ এর ফরেনসিক বিভাগের মর্গের সামনে বাবার সন্ধানে শুক্রবার সকাল থেকেই ঘুরে বেড়িয়েছেন। হাতে বাবা"র ছবি নিয়ে শুধু সবার কাছে আকুতি করেছেন আমার বাবাকে কি দেখেছেন আংকেল ?। বাবা আসেবে না।আমাকে ফোন বললো আমি আজ তাড়াতাড়ি চলে আসবো। আমি বাবাকে বলেছিলাম তুৃমি তাড়াতাড়ি চলে এসো, দেরী করবে না।

শিশু ফারিয়ার আর্তনাদে মর্গের পাশে থাকা অনেকেই  চোখের পানি মুছতে দেখা যায়। শুক্রবার রাতে  পুরান ঢাকার রহমতগঞ্জে ফয়সালের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের মাতম। স্ত্রী স্বামী হারিয়ে কিছুক্ষন পর পর অচেতন হয়ে পড়েন, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। স্বজনরা যে যায় শুধু ফেল ফেল করে তাকিয় থাকেন, খুজে বেড়ান তার প্রিয়জনকে। নিখোঁজদের লাশ সনাক্তে ডিএনএ নমুনা জমা দিয়েছেন, কবে নাগাদ এর ফলা- ফল পাওয়া যাবে, কবে ফারিয়া তার বাবার সন্ধান পাবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না।