image

রাজধানীর হাজারীবাগে মহিলা মাদক ব্যবসায়ী আটক

image

রাজধানীর হাজারীবাগের কোম্পানী ঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীর থানার পুলিশ আমেনা বেগম (৩৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে শুক্রবার রাতে।

পরে তাকে সঙ্গে নিয়ে পুলিশ হাজারীবাগ থানার ২৪/১বি বাড্ডানগর লেনে আমেনার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আরো ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে, তাদের কাছ থেকে ১০০পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন রিপন(৩০), মহসিন(৩৭) ও সানাউল্লাহ(৩৫)। প্রাথমিক জিঙ্গাসাবাদে এরা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।

কামরাঙ্গীরচর থানার পুলিশ জানিয়েছে,হাজারীবাগ পার্কের পাশে চায়ের দোকানের আড়ালে আমেনা মুলত মাদক বিক্রয় করতো।আর একাজে তাকে রিপন,মহসিন ও সানাউল্লাহ সহায়তা করতো।বিকেল থেকেই পুলিশ এই মাদক চক্রকে অনুসরন করে আসছিল।

কামরাঙ্গীরচর থানার ওসি শাহিন ফকির জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই থানার এসআই হেমায়ত, এএসআই জিয়া ও রন্জুর নেতৃত্বে এই মাদক চক্রটিকে আটক করা হয়।

এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।