image

গ্রুপ ছবির প্রুভ

image

একটি পারিবারিক গ্রুপ ছবি; সুখ, সফলতা আর ভালোবাসার জানান দিতে সামাজিক যোগাযোগের সাইটে আপলোড করা হলো। এমনটা যে প্রায়ই হয়, চোখে পড়ে। তেমনি একটাতে চোখ থিতু হয়েছিল কিছুটা সময়।

বাবার প্যান্টালুনস টাখনুর নিচে আর মেয়েরটা উপরে, শরীয়তের হুকুম ভাইসভার্সাতে নিষ্ঠাবান পাশাপাশি বাবা আর মেয়ে!

মেয়ের পাশেই মা, হিজাবে রিজার্ভ আর মেয়ের মাথায় গ্রাজুয়েশনের মুকুট, অর্থ আর অর্থহীনতা পাশাপাশি তালগোল পাকিয়ে আছে। প্রতিপাদ্য একটাই, দেখে নাও, দেখিয়ে দাও!

তারপরই ছেলে, বাবার যোগ্য উত্তরসূরি, মোলায়েম ত্বকে চকচকে চিবুক আর টাখনুর নিচে ঝুল ঝুলিয়ে যেনবা উজবুক!

অজ্ঞতার নির্দয় পতনে শরীয়াহ্কে বুড়ো আঙুল দেখিয়ে স্বপরিবারে বিদ্যাপীঠের এনুয়্যাল প্রোগামের সফলতার গ্রুপ ছবি যে বিচারদিবসের অসফলতার প্রুভ হয়েই থাকলো তা বাবা-মা, ভাই-বোন কেউই ভাবলো না!

'ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কালবি আলা দ্বীনিক'
(হে অন্তরসমূহের নিয়ন্ত্রণকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় করে দাও।