image

বিশেষ বুলেটিন!

image

মাঝবয়সের ঝড়, তুফান ধীরে ধীরে এগিয়ে আসছে ক্রমশ। কোথাও কোথাও ছুঁয়েও গেছে সে ঝড়। ভাঙতে শুরু করেছে মহীরুহ গাছের ডালপালা। তবুও এই প্রবল ঝড়, তুফানকে উপেক্ষা করে আমাদের কিছু কিছু ভাই আজো বাইরে থেকে গেছে। নিরাপদ আশ্রয় অভিমুখে ফেরার পথ ধরেনি এখনো।

হে আমার ভাই, ঘরে ফিরতেও তো কিছুটা সময়ের দরকার! আমরা জানিনা 'ঘরে ফেরার সময়' আর 'মৃত্যু আসার সময়'_ দু'য়ের মাঝে কে বেশী নিকটতম। মাঝবয়সের ঘনঘটা, শরীরে-শিকড়ে রোগ-ব্যাধির আঘাত, চেনা-পরিচিতজনে বিপন্নতা...আজ এইসকল বিপদ-সংকেত উপেক্ষা করে দুনিয়াতে মত্ত থেকে গেলে সমূহ ক্ষতির দায় তো নিজেকেই নিতে হবে একদিন!