উখিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহনকারী, প্রতিদ্বন্ধি ভাইস চেয়ারম্যান প্রার্থী আরফাত উর রহমান জিহান চৌধুরী বাদী হয়ে নির্বাচনের দিন ভোট কারচুপি, ভোট ডাকাতি, এজেন্ট বের করে দেওয়া, টেবিলে সিল মারাসহ হলফনামায় ভূল তথ্য প্রদানের অভিযোগে কক্সবাজার নির্বাচনী ট্রাইব্যুনালের বিজ্ঞ ১ম যুগ্ন জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন।
আদালত তার মামলাটি আমলে নিয়ে ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ১ম অধিবেশনে না ডাকার জন্য এবং ক্ষমতা হস্তান্তর স্থগিত রাখার জন্য ভারপ্রাপ্ত উপজেলা চেয়াম্যান ছেনুয়ারা বেগম ও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরীকে নির্দেশ দিয়েছেন।
আদালত ৫ মে ২০১৯ তারিখে এ আদেশ প্রদান করেছেন। একই সাথে আদালত এ বিষয়ে ৭ দিনের মধ্যে সংশ্লিষ্টদেরকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।
এ মামলার আরজি মতে, মোট ২৫ জনকে বিবাদী করা হয়েছে। নির্বাচনী মামলা নং-২/২০১৯ইং তারিখ: ৩০শে এপ্রিল ২০১৯ইং।
Developed By Muktodhara Technology Limited