বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ১ সেপ্টেম্বর শনিবার সমাবেশের আয়োজন করে দলটি। দলীয় প্রধানকে জেলে রেখে আয়োজিত সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। জনসভা স্থল থেকে সিটিজি সংবাদ.কম এর ঢাকা ব্যুরো কর্তৃক জনসভার বিস্তারিত রিপোর্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।

বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল : বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভাকে সফল করতে দলটির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে। দুপুর ২টায় এই জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পরপরই নেতাকর্মীরা আসতে শুরু করেন। জনসভায় অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা খন্ড খন্ড ভাবে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় সামনে । এসয় নেতাকর্মীরা নানা স্লোগান দেন।
জনসভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
জনসভায় অংশ নিয়েছেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। এছাড়া ২০ দলীয় জোটের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেছে। জনসভায় সিনিয়র নেতাদের বক্তব্য।

জনগণ না চাইলে কোন ইভিইমে কাজ হবে নাঃ খসরু
কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নিবার্চনে জয় লাভ করে জনগণের প্রত্যশাপূরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন,"খালেদার জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদ পতন হয়েছে, ১/১১ সরকারের পতন হয়েছে। তিনি (খালেদা জিয়া) সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজ ও গণতন্ত্রের জন্যেই তিনি কারাগারে রয়েছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনেে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, বাংলাদেশে যতখন গণতন্ত্র ফিরে না আসবে ততখন আমরা গণতন্ত্রের পথে অগ্রসর থাকবো।
আ,লীগ জনগণকে বাইরে রেখে নীল নকশার মাধ্যমে আবার ও ক্ষমতায় আসতে চায়। এমন ভাবে আর ক্ষমতা সম্ভব নয়। দেশে নেত্রীর সঙ্গে নিবার্চন করতে আ.লীগ ভয় পাচ্ছে। কোন ভাবে গণতন্ত্রের মা কে কারাগারে রেখে আগামীতে কোন নিবার্চন হবে না।"
এ সময় ইভিইম নিয়ে খসরু বলেন, "জনগণ না চাইলে কোন ইভিইমে কাজ হবে না। জনগণের স্রতে ইভিইম ভেসে যাবে।"

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, যুদ্ধ করে বেচে থাকবোঃ গায়েশ্বর
যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, যুদ্ধ করে বেচে থাকবো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যেই বিএনপির জন্ম হয়েছে। শুধু মার খাবার জন্য এই দলের জন্ম হয়নি।
খালেদা জিয়াকে ছেড়ে দিন অন্যথায় দেখা যাচ্ছে সেই জেলে আপনাকেও যেতে হতে পারে বলেও হুঁশিয়ারিি উচ্চারণ করেন তিনি।
শনিবার রাজধানীর নয়াপল্টনেে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জনগণের সামনে এসব ইভিইম- মিবিয়েম কিছুই টিকবে নাঃ আব্বাস
জনগণের সামনে এসব ইভিইম- মিবিয়েম কিছুই টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার অপরাধ একটাই সে গণতন্ত্রের জন্য লড়াই করে। আর তারেকের অপরাধ সে শহীদ জিয়াউর রহমানের ছেলে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এটায় তার অপরাধ।"
তিনি বলেন, "আমার ভাই জেলে যাবে আমার ভাই গুম হবে আমার ভাইকে হত্যা করা হবে, আ,লীগ অন্যায় করবে আর সেই অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। এই প্রতিবাদ করাটায় আমাদের অপরাধ।"
তিনি বলেন, "আ,লীগের উল্টাপাল্টা শ্বাসনকে মেনে না নেওয়াই বিএনপির অপরাধ। দেশের হাজার হাজার বিএনপির নেতা কর্মীরা মামলায় জজর্রিত।"
তিনি আরো বলেন, আজ কথা একটা।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণ জেলের তালা ভাঙ্গবে এবং খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করবেন।
গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আবারও একটি যুদ্ধ করতে হবেঃ মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আমরা ২৫ বছর পাকিস্থানীদের বিরুদ্ধে লড়াই করেছি এরপরও যুদ্ধ হল। যুদ্ধে আমরা জয়লাভ করেছি। দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আবার ও একটি যুদ্ধ করতে হবে আর এই যুদ্ধেও আমাদের জয়লাভ করতে হবে।
তিনি বলেন, " কিছু দিন আগে কোটা আন্দোলন কারীদের বিরুদ্ধে কঠোর ষড়যন্ত করেছেন সরকার। প্রধানমন্ত্রী বলেছেন দেশে কোন কোটা থাকবে না। এরপর ও কোটা নিয়ে আ,লীগ সরকার বিভিন্ন ষড়যন্ত্র করেছে।"
এরপর একটি যোতিক আন্দোলন নিরাপদ সড়কের দাবীতে কোমলমতি শিক্ষার্থীদের উপর আ,লীগ ব্যাপক তান্ডব চালিয়েছে। শুধু তাই নয় তাদেরকে কোন ভাবে বিভিন্ন ষড়যন্ত্র থেকে রক্ষা দেয়নি।"এসবের বিচার বাংলার মাটিতে হবে।
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, খালেদা জিয়াকে আইনী প্রক্রিয়াই মুক্ত করা সম্ভব নয়। তাকে আনন্দোলনের মাধ্যমে মুক্তি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তফছিল ঘোষণার আগে খালেদার মুক্তি দিতে হবেঃ মোশাররফ
দেশে নিবার্চনের তফছিল ঘোষণার আগে খালেদার মুক্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদাকে জেলে রেখে কোন নিবার্চন হবে না জানিয়ে তিনি বলেন ৫ জানুয়ারীর মতন প্রহসন নিবার্চন এ দেশের মাটিতে আর কখনও হবে না।কোন স্বৈরাচার দেশের মাটিতে বেশি দিন টিকে থাকতে পারি নাই।
শনিবার রাজধানীর নয়াপল্টনেে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, নিবার্চনের তফছিল ঘোষণার আগে দেশের পুলিশ ও বিভিন্ন প্রশাসন সবাই পিছনের সব ভূলে ভাল হয়ে যান। সুষ্ঠ নিবার্চনের জন্য সহযোগিতা করেন। আ,লীগের সাথে মিশে যারা দেশের টাকা লুট করেছে, গুম করেছে তাদের বিচার করা হবে। ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে রেখেছে আ,লীগ। কারণ দেশের গণতন্ত্রের মাকে আ,লীগ ভয়পাই। আ,লীগ দেশ নেত্রীকে এমনি মুক্তি দিবেনা। খালেদার মুক্তি আন্দোলনের মাধ্যমে করতে হবে বলেও হুঁশিয়ারিি উচ্চারণ করেন তিনি ।
বিভেদ ভুলে সরকারকে দুঃশাসন কে প্রতিহত করার আহ্বান ফখরুলের
নেতাকর্মী ও জনগণকে সকল বিভেদ ভুলে বর্তমান সরকারের দুঃশাসন কে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে নিরর্জন কারাগারে রেখেছেন এই অবৈধ্য সরকার। তাকে সঠিক মতন চিকিৎসা দিচ্ছে না। জনগণের কাছে ফরিয়াত জানান নিবার্চনের আগেই খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। নিবার্চন কমিশনকে পরিবর্তন করতে হবে, সেনা বাহীনিতে মেজি্যস্টি পাওয়ার দিয়ে ক্ষমতা দিতে হবে। নিরাপক্ষ ও অবাধ সুষ্ঠ নিবাচন হতে হবে। অন্যথায় দেশে কোনো নির্বাচন হবে না।
নয়া পল্টন জনসমুদ্রে পরিনতঃবেগম জিয়াকে জেলে থাকা অবস্হায় প্রথম সমাবেশ,তফসিলের আগে সরকারের পতন ও বেগম জিয়ার মুক্তি দাবি নেতাদের।
Developed By Muktodhara Technology Limited