image

ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের কার্যালয় উদ্বোধন

image

ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। কেরানীগঞ্জে শনিবার  আগানগরের কদমতলী গোলচত্বর এলাকায় এই নতুন কার্যালয়টি উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদ্যপ্রমোশ পাওয়া  ঢাকা জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়া, পুলিশ সুপার গোলাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা দক্ষিণ অপরাধ সাইদুর রহমান, দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান, কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের,ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি মোঃ মনিরুল ইসলাম এবং আগানগর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান জাহাঙ্গীর শাহ খুশী প্রমুখ।

৬জন টিআইসহ ৪৩জন জনবল নিয়ে নতুন এই ট্রাফিক পুলিশের  আনুষ্ঠানিকভাবে কার্যক্রম  শুরু হলো।