image

হাজারীবাগে কিশোর ইয়াসিন হত্যা : ১০ কিশোর আটক

image

গত ২৯ জুন রাতে রাজধানীর হাজারীবাগের বাংলা সড়কে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নিহত কিশোর চা দোকানী ইয়াসিন আরাফাত(১৭) হত্যার ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই হাজারীবাগ থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ১০ কিশোরকে আটক এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৩টি ধারালো চাকু উদ্ধার করেছে।

হাজারীবাগ থানার ওসি ইকরাম আলি মিয়া জানান,ঘটনার পর হতেই ডিসি, এডিসি এবং এসির তত্বাবধানে থানার একাধিক  টিম খুনিদের গ্রেফতারে চব্বিশ ঘন্টা পরিশ্রম করে নিহত ইয়াসিনের বাবার দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামিদের একটানা অভিযান চালিয়ে দশ কিশোরকে আটক করা হয়।

তিনি জানান, লাভ লেইন গ্রুপ এবং বাংলা সড়ক গ্রুপ এই দুই দলের মধ্যে বিরোধ চলছিলো। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এদের বেশ কয়েকজন সদস্য রয়েছে তারা এলাকায় আধিপত্য নিয়ে বিবাদে জড়িয়ে ইয়াসিনকে হত্যা করে। ইয়াসিন ছিলো লাভ লেইন গ্রুপেের সদস্য।

তিনি জানান, এদের সকলেরই বয়স আটারোর নীচে। এরা একটি কিশোর অপরাধ চক্র।

আটককৃতরা হলেন, মোঃসাকাওয়াত হোসেন সৈকত(১৫)  এলাকায় সে বাংলা সৈকত নামে পরিচিত, মোঃসাকিব হোসেন(১৬), মোঃরাকিবুল ইসলাম (১৫), মোঃমাসুদ রানা(১৭), মোঃসাকিব(১৫), মোঃনাঈম(১৬), মোস্তাফিজ বিল্লাহ রবিন(১৫), মোঃসজল হোসেন মজুমদার(১৬), মোঃআকাশ(১৫) এবং মোঃরাসেল(১৬)।

হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, তাদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩৪১/৩০২এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে এরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।