image

যাত্রাবাড়ীতে দোকান কর্মচারীকে কুপিয়ে খুন

image

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলায় এক দোকান কর্মচারীর হাতে কর্মচারী সহকর্মী আমজাদ হোসেন (৩৮) নিহত হয়েছে। 

পুলিশ সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার  করেন। 

সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, কাজলা ব্রিজের পাশে ১ নং কুতুবখালী  কর্ণফুলী সুইট মিট নামে একটি মিষ্টির দোকানের কর্মচারী আমজাদ। সেখানে সম্প্রতী যোগ দেয়া 

অপর আরেক কর্মচারী মঙ্গলবার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় গাঢ়ে সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পর দিন বুধবার বিকালে দোকান মালিক সেন্টু ঘোষ দোকান খোলার পর আমজাদ য়ের রক্তাক্ত  মৃতদেহ দেখতে পায়। পরে সংবাদ পেয়ে পুলিশ  তার মৃতদেহ টি উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মিডফোড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে কি কারনে সহকর্মী তাকে হত্যা করেছে, তা জানাযায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।