image

রাজধানীর শ্যামপুরে স্বর্ণের দোকান থেকে কর্মচারীর লাশ উদ্ধার

image

রাজধানীর শ্যামপুর থানার একটি স্বর্ণের দোকান থেকে মনির(২৮) নামে এক স্বর্নকারের লাশ উদ্ধার করেছে শ্যামপুর থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় ৭৩ পশ্চিম ধোলাইপাড় এলাকার তন্ময় জুয়েলার্স এর বাহির থেকে তালা দেয়া অবস্হায় স্বর্নের দোকানের তালা ভেঙ্গে পুলিশ মনিরের লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে তাকে দুর্বৃত্তরা হত্যার পর বাহির থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।

শ্যামপুর থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্হলে আছে বিস্তারিত না জেনে কিছু বলা যাবে না।

খুন হওয়া মনির হোসেন(২৮) কুমিল্লার দেবীদ্বারের সুবিল গ্রামের তোতা মিয়ার পুত্র বলে জানা গেছে। সে জুয়েল এর মালিকানাধীন তন্ময় জুয়েলার্সে স্বণকারের কাজ করতো বলে জানিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এবং নিহতের লাম ঘটনাস্থলে রয়েছে।