image

রাউজানে বন্যায় সড়কে ভাঙন ও জলাবদ্ধতা : দূর্ভোগ চরমে

image

চট্টগ্রামের রাউজানে টানা বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুুষ। সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে বিভিন্ন সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ডাবুয়া ও সর্তা খালের বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে চিকদাইর, জানালীহাট ও সুলতানপুর এলাকার অনেক ঘর পানিতে তলিয়ে গেছে। নিরুপায় হয়ে মন্দির ও অন্যত্র আশ্রয় নিয়েছে তাঁরা।

জানা গেছে, হালদা ও কর্ণফুলী নদীতে জোয়ারের পানি বেড়ে গিয়ে তলিয়ে গেছে উরকিরচর, বাগোয়ান, নোয়াপাড়া ও বিনাজুরী ইউনিয়ন। এসব ইউনিয়নের অনেক গ্রাম প্লাবিত হয়ে ডুবে গেছে মৎস্য চাষের বিভিন্ন পুকুর ও মুরগীর খামার।

অন্যদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের জলিলনগর, মুন্সিরঘাটা, হাফেজ বজলুর রহমান, রাউজান-নোয়াপাড়া সেকশন ২, ১ সড়কে কোমড় পরিমান পানি বয়ে যাচ্ছে। যে কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ থাকায় মানুষের যাতায়াতে সীমাহিন কষ্ঠ পোহাতে হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে স্থানীয় সাংসদ ফজলে করিম চেীধুরীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।