image

দক্ষিণ সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে এডিস মশা নিধনের র‍্যালী

image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আঃলীগের  (সভাপতি) হাজী মোঃ জাহাঙ্গীর আলম বাবুলর নেতৃত্বে এডিস মশা প্রতিরোধ সচেতনতামূলক র‌্যালীর আয়োজন করা হয়।

৫ আগস্ট সোমবার সকালে অনুষ্ঠিত উক্ত র‍্যালীতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মোঃ সেলিম।

এসময় তিনি বলেন, ভয় না পেয়ে সচেতন হওয়া জরুরী। সচেতনতার সাথে নিজস্ব পরিবেশ ও বাসগৃহ থেকে অফিসগৃহ, দোকান, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গা পরিচ্ছন্ন রাখা গেলে এডিস মশার হাত থেকে অনেক সহজেই নিস্তার মিলবে।

তিনি আরো বলেন, ডেঙ্গ প্রাণঘাতি হলেও তা অপ্রতিরোধ্য নয়। এটার চিকিৎসা আছে। প্রয়োজন সময়মতো চিকিৎসা গ্রহণ করা।

উক্ত র‌্যালীতে ২৯নং ওয়ার্ডের সরকারী বেসরকারী দাযিত্বশীল কর্মকর্তা-কর্মচারীরা ও আপামর জনসাধারণ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।