লোহাগাড়ায় পল্লী বিদ্যূতের ভূতুড়ে বিলে অতিষ্ট হয়ে উঠেছে গ্রাহক সাধারণ। পল্লী বিদ্যূৎ কর্তৃপক্ষের ভুলের কারণে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে, তা একেবারেই অনভিপ্রেত। এজন্য তারা নানা ধরণের হয়রানির শিকার হয়েছেন। অনেক গ্রাহককে ১২/১৪ কিলোমিটার দূূর থেকে উপজেলা সদরে আসতে হয়। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক সময় অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায় না। অনেকে না বুঝে অতিরিক্ত বিল পরিশোধ করেছেন। গ্রাহকদের অভিযোগ পল্লী বিদ্যূৎ কর্তৃপক্ষ দায়সারাভাবে বিল প্রস্তুত করে তাদের কাছে পাঠানো হয়। ভুতুড়ে আর ভূয়া বিলে প্রায়ই ভোগান্তির মুখে পড়েন এলাকার গ্রাহকরা।
লোহাগাড়া বটতলী দোকান কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিছবাহ উদ্দিন রাজিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেনছেন, গত মে মাসে ৫৪০ টাকা, জুনে ৫২৩ টাকা এবং আগস্টে ৪৩৬ টাকা বাড়ির বিল এসেছে; কিন্তু সেপ্টেম্বর মাসে হঠাৎ বিল আসে ২৮৮৩ টাকা। এটা কি ধরণের বিল বুঝলাম না! রাজিব আরো লিখেছেন, পুটিবিলার সামশুন নাহার নামের এক গ্রাহক তাকে জানান মিটার রিডিং এর সাথে বিলের কোন মিল নাই। এভাবে আমরা কত হয়রানির শিকার হবো?
এব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যূৎ সমিতি-১ এর আওতাধীন লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম সরওয়ার জাহান, মিটার রিডিং এর কারণে বিদ্যূৎ বিল ভুল হতে পারে। কেউ অভিযোগ করলে বিল আমরা সংশোধন করে দেবো।
Developed By Muktodhara Technology Limited