image

আনোয়ারায় সরেঙ্গা প্রিমিয়ার লীগ ফুটবলের ফাইনাল খেলা

image

চট্টগ্রামের আনোয়ারায় সরেঙ্গা প্রিমিয়ার লীগ ফুটবলের ফাইনাল খেলা শুক্রবার (১ নবেম্বর) বিকালে উপজেলার রায়পুরইউনিয়নের সরেঙ্গা দি সাঙ্গু মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

সরেঙ্গা সাঙ্গু স্পটিং ক্লাব কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিন শরীফ। সংগঠনের উপদেষ্ঠা ও উপজেলা যুবলীগের সদস্য জামাল উদ্দিন টিপুর সভাপতিত্বে খেলার উদ্ভোধক ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম.আনোয়ারুল হক,সাধারণ সম্পাদক জাহেদুল হক, অর্থ সম্পাদক ডি.এইচ মনচুর,আওয়ামীলীগ নেতা ইসহাক, উপজেলা যুবলীগের সদস্য জালাল উদ্দিন, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান, মাস্টার তৌহিদুল আলম প্রমুখ।

খেলার সার্বিক তত্বাবদানে ছিলেন,বটতলী এস.এম.আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা জিয়াউল হক, ধারা ভাষ্যকার মো. শওকত ও খেলা পরিচালনা করেন, মো.সাহাব উদ্দিন।

খেলায় সরেঙ্গা সুপার ষ্টার ক্লাব ৪-৫ গোলে সরেঙ্গা সোসাইটি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।