image

কাঠের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার !

image

চট্টগ্রামের লোহাগাড়া  উপজেলার আমিরাবাদ ইউনিয়নের  ঘোনাপাড়া এলাকায় টংকাবতী খালের উপর  নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে পারাপার করছে এলাকাবাসী।

জানা যায়, প্রায় তিন বছর আগে নির্মিত কাঠের এ  সাঁকো দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার হয়।  সাঁকো দিয়ে ঘোনাপাড়া,  নুর আহমদ চৌধুরী পাড়া, নাজির আলী মুন্সি পাড়া, পশ্চিম পাড়া, পেশকার পাড়া, পশ্চিম মুহুরি পাড়াসহ ১০/১২ গ্রামের মানুষ যাতায়াত করে। এছাড়্ওা কাঠের এ সাঁকো দিয়ে  স্কুল-কলেজ - মাাদ্রাসার শিক্ষার্থীরাও পারাপার হয়।

সরেজমিন দেখা গেছে, সাঁকোর অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাঁকো দিয়ে পারাপারের সময় এমভাবে নড়াচড়া করে মনে হয় যেন সাঁেকোটি ভেঙে যাবে।  অন্যদিকে সাঁকোতে বিছানো কাঠের অবস্থাও শোচনীয়।

এ ব্যাপারে স্থানীয় আলতাফ হোসেন বলেন, যাতায়াতের কথা চিন্তা করে কাঠের সাঁকোটি  ৩ বছর আগে এলাকার মানুষ চাঁদা তোলে নির্মাণ করে। বর্ষাকালে কাঠের সাঁকোটি দিয়ে চলাফেরা করা ঝুঁকিপ‚র্ণ হয়ে পড়ে। কয়েক বছর আগে  খালের পানি বেড়ে যাওয়ায় কয়েকজন শিশু সাঁকো দিয়ে পার হওয়ার সময় ভেসে যায়। এলাকার মানুষের দুর্ভোগ দ‚র করতে এখানে একটি ব্রীজ নির্মাণ খুবই জরুরী বলে তিনি জানান। 

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুছ জানান, সাঁকোটি দিয়ে ১০-১২ গ্রামের মানুষ পারাপার হয়। ইতিমধ্যে এখানে একটি ব্রিজ নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। 

উপজেলা নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, যাতায়াতের  প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে  এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে।