image

কেরানীগন্জে মজিবর স্মৃতি নাইট ফুটবল শুরু

image

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার রাতে মোহাম্মদপুর বছিলা ব্রিজের ওপারে কেরানীগঞ্জ ঘাটারচর মাঠে শুরু হয়েছে শহীদ মজিবর স্মৃতি ৪র্থ নাইট ফুটবল টুর্নামেন্ট।

সোনালী অতিত ক্লাব ও ঘাটারচর ক্রীড়া চক্রের যৌথ উদ্যোগে রাতে এ খেলার উদ্বোধন করেন কেরানীগন্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।

এ সময় জাতীয় দলের প্রাক্তন তারকা ফুটবলার রুম্মান -বিন-ওয়ালিদ(সাব্বির), মোঃ আরমান মিয়া, হিরু আলম টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সফিকুর রহমান জামাল উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ঢাকার রায়ের বাজার শংকর ফুটবল একাডেমি ট্রাইব্রেকারে ৪-৩ গোলে রহমতগঞ্জ সবুজ বাংলা ফুটবল একাডেমীকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১গোলে ড্র ছিলো। শংকর ফুটবল একাডেমির পক্ষে মোশাররফ ও সবুজ বাংলার পক্ষে রিদয় একটি করে গোল করেন।

টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করছে। রাতে ফ্লাডলাইটে অনুষ্ঠিত খেলায় বহু দর্শক মাঠে উপস্থিত ছিলেন।