চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন টাইগারপাস এলাকা থেকে অস্ত্রসহ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে রেলওয়ে পাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ৩জন হলেন জিকু চন্দ্র দাশ (২৬), মো. শোয়েব (৩০) ও মো. সাজ্জাত হোসেন (২৬)।
গ্রেপ্তারকৃত শোয়েবের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানান ৪টি চারটি, জিকু চন্দ্র দাশের বিরুদ্ধে ২টি ও সাজ্জাত হোসেনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রুহুল আমিন বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন থানার পরোয়ানাভুক্ত আসামী এবং পেশায় ছিনতাইকারী। গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাস রেলওয়ে পাহাড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ছুরিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited