image

ফটিকছড়ির নানুপুরে এন.আর.এইচ স্মৃতি ব্যাডমিন্টন উদ্বোধন

image

ফটিকছড়ি ব্রাদার্স ইউনাইটেড কতৃক আয়োজিত এন. আর. এইচ স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুূর্নামেন্ট ২০১৯-২০ অনুষ্ঠিত।

২৮ ডিসেম্বর শনিবার সন্ধায় ফটিকছড়ির নানুপুর বাজার সেভেন এ এস সিটি সেন্টারে যুবলীগ নেতা রাশেদ কামালের পৃষ্ঠপোষকতায় ফটিকছড়ি ব্রাদার ইউনাইটেড এর আয়োজনে ব্যাডমিন্টন উদ্বোধনী খেলা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

নানুপুর ইউপি যুবলীগের আহবায়ক মুহাম্মদ নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

জমকালো উদ্ভোধনী ম্যাচে উদ্ভোধক ছিলেন সাবেক সাংসদ মরহুম নুরুল আলম চৌধুরী পুত্র উপজেলা আওয়ামীলীগের সদস্য হাসিবুল সোহাদ চৌধুরী সাকিব।

বিশেষ অতিথি ছিলেন,হোটেল গোল্ডেন ইন স্বর্ত্তাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ফাহাদুল আনোয়ার, চট্টগ্রাম আবহানী লি. (জুনিয়র) সহ-সভাপতি মুহাম্মদ বখতেয়ার উদ্দীন, ফটিকছড়ি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোরশেদুল আলম।

মুহাম্মদ ইকবাল ও বুরহান উদ্দীনের সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাজিরহাট কলেজ ছাত্রলীগের সাবেক জিএস আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, জিন্নাত আলী, বাজার ব্যবসায় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এরশার, এমরান উদ্দীন, মুহাম্মদ বাবর, শফিউল আযম, নাছির উদ্দীন, কামাল পাশা বাদল, মুহাম্মদ মিনার উদ্দীন, জিসান মোস্তফা, কুতুব, শাহেদ, এনাম প্রমুখ।

উদ্ভোধনী খেলায় ফটিকছড়ি পৌরসভা বখতপুর ইউপি ২-০ ব্যবধানে এগিয়ে ২য় রাউন্ডে পৌঁছে।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি পৌরসভার খেলোয়ার মুহাম্মদ মিরাজ।