image

বোয়ালখালীতে ইটভাটায় উজাড় হচ্ছে বন ও পরিবেশ

image

চট্টগ্রামের বোয়ালখালীর কালুরঘাটে ইটভাটার বিরুদ্ধে সরকারী-ব্যক্তি মালিকানার জমি ও জনগণের চলাচলের রাস্তার পাশ ঘেঁষে মাটি কেটে গভীর গর্ত করে ফেলার অভিযোগ তুলেছে স্হানীয় এলাকাবাসী।

বোয়ালখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের চরখিদিরপুরস্থ এলাকার জনৈক জব্বার কোম্পানির ছেলে মোহাম্মদ হাশেম নিয়ন্ত্রিত ইটভাটার বিরুদ্ধে (৮ মার্চ) রবিবার দুপুরে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), বোয়ালখালীর পৌর মেয়র বরাবর শত শত এলাকাবাসী স্বাক্ষরিত দাখিলকৃত অভিযোগ সুত্রে  এ তথ্য জানা যায়।

এলাকাবাসী মধ্যে অনেকের সাথে কথা বলে জানা যায়, এই ইটভাটার মালিকপক্ষ কোন আইন না মেনে ও ক্ষতিগ্রস্থদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারী-ব্যক্তিমালিকানার জমি ও স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক ঘেঁষে গভীর গর্ত করার ফলে অচিরেই শত শত বছরের গ্রামীণ সড়কের ঐতিহ্যে আঘাত এবং স্থানীয়রা মারাত্বক ক্ষতিগ্রস্থের শিকার হবে। এ ব্যাপারে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী 

অভিযুক্ত কেবিএম ইটভাটার ম্যানেজার বাবুল জানান, ইটভাটার মালিক ভারতে রয়েছেন, তাই এই ব্যাপারে আমার কোন বক্তব্য দেয়া সম্ভব হবে না। 

বোয়ালখালী পৌর মেয়র হাজী আবুল কালাম আবু জানান, বিষয়টি জেনে আমি চৌকিদার পাঠিয়েছিলাম। তাদের মাটি কাটা থেকে বিরত থাকার জন্য বলেছি, তাতেও যদি কাজ না হয় তাহলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। 
    
বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান,  অভিযান চলছে, এ অভিযোগেও অভিযান চলবে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, অভিযোগের সত্যতা পেলে দ্রুত  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।