image

উপজেলা পর্যায়ে যুব রেড ক্রস, রেড ক্রিসেন্ট প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ উদ্বোধন

image

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের আয়োজনে উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে তিন দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০২০ সাতকানিয়া সরকারী কলেজ অডিটোরিয়ামে উদ্বোধন হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রশিক্ষণ বিভাগীয় প্রধান মিজানুর রশিদ রাকিব।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে যুব রেড ক্রিসেন্টের আওতাধীন সাতকানিয়া সরকারী কলেজ, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ ও উত্তর সাতকানিয়া জাফর আহমেদ ডিগ্রী কলেজ ইউনিট থেকে মোট ১০০ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে।