image

চট্টগ্রাম বিআইটিআইডিতে ১৯জনের করোনা সনাক্ত

image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন করোনা রোগী শনাক্ত করেছে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। এদের মধ্যে নগরের সরাইপাড়ার একজন, ১৭ জন লক্ষ্মীপুর ও একজন ফেনীর ছাগলনাইয়া এলাকার বসিন্দা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ১১১ নমুনায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের সরাইপাড়ার একজন, লক্ষ্মীপুরের ১৭ জন ও ফেনীর একজন রয়েছেন।