image

চট্টগ্রামে আরেক গণমাধ্যমকর্মী মিনহাজ করোনায় আক্রান্ত

image

চট্টগ্রামে দুই দিনের ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেক সাংবাদিক।

এবার আক্রান্ত সাংবাদিক মিনহাজ মুহী চট্টগ্রামের নিউজ পোর্টাল 'সিভয়েস২৪ডটকমের' স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। 

বৃহস্পতিবার (১৪মে) রাতে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) প্রকাশিত রেজাল্টে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সিভয়েস সূত্রে জানা যায়, করোনা বাংলাদেশে হানা দেওয়ার পর থেকে অফিসিয়াল সিদ্ধান্তে মিনহাজ মুহী বাসা থেকেই কাজ করছিলেন। তবে গত কদিন ধরে তার জ্বর সর্দি হলে গত ১০ মে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনার নমুনা জমা দেন। পরে ১৪ মে বুধবার রাতে প্রকাশিত রেজাল্টে তার রিপোর্ট পজেটিভ আসে।

মুহী বর্তমানে বোয়ালখালীন শাকপুরার নিজ বাসায় অবস্থান করছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে। 

এই কঠিন বিপদে সিভয়েস কর্তৃপক্ষ মিনহাজের পাশে থাকবে বলে জানিয়েছেন।

এর আগে গত ১২ মে চট্টগ্রামের আরেক সিনিয়র সাংবাদিক পাঠক নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পীর করোনা ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি ফৌজদার হাটের ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র : সিভয়েস