image

করোনা তীব্র বেগে ছুটে চলেছে চট্টগ্রামে

image

চট্টগ্রাম বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আক্রান্ত বাড়ার এ গতি না কমলে চট্টগ্রামবাসীকে বেগ পেতে হবে করোনা প্রতিরোধে।

চট্টগ্রামে একজন চিকিৎসকসহ আরও ৬৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে নগরের ৫৮ জন ও উপজেলার ১০ জন রয়েছেন।

শুক্রবার রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

শুক্রবার করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘চট্টগ্রাম বিভাগে আক্রান্ত বেড়ে যাচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী মোট আক্রান্তদের মধ্যে ৮ দশমিক ৪৭ শতাংশ এ বিভাগে। তারপরেই রয়েছে ময়মনসিংহ, সেখানে এর হার ৩ দশমিক ৫০ শতাংশ। এরপর রংপুর বিভাগে ২ দশমিক ৫৩ শতাংশ, সিলেটে ১ দশমিক ৫৪ শতাংশ, রাজশাহীতে ১ দশমিক ৩৯ শতাংশ এবং বরিশাল ১ দশমিক ১০ শতাংশ করোনায় আক্রান্ত।’

এদিকে চট্টগ্রামে একজন চিকিৎসকসহ আরও ৬৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে নগরের ৫৮ জন ও উপজেলার ১০ জন রয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, আজ শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের দেহে করোনা পাওয়া গেছে। এর মধ্যে ৪৫ জন নগরের বাসিন্দা। বাকি দুইজন সীতাকুণ্ড ও বোয়ালখালী উপজেলার বাসিন্দা। এদিকে শুক্রবার বিআইটিআইডিতে ২৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ২৫ জনের। এর মধ্যে ১৭ জন চট্টগ্রামের, ৮ জন ভিন্ন জেলার। চট্টগ্রামে শনাক্ত ১৭ জনের মধ্যে ১৩ জন নগরের বাসিন্দা। ৪ জন বিভিন্ন উপজেলার। এর মধ্যে আনোয়ারা দুইজন ও সীতাকুণ্ড দুইজন।

অন্যদিকে সিভাসুর ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩টি পজিটিভ। এর মধ্যে ৪ জন চট্টগ্রামের। বাকি ৯ জন অন্য জেলার বাসিন্দা। চট্টগ্রামে নতুন শনাক্তদের মধ্যে হাটহাজারী ৩ ও চন্দনাইশের ১ জন আছেন। এর মধ্যে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও পরিচ্ছন্নতা কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া হাটহাজারীর মীরেরহাট এলাকার ১২ বছরের এক শিশুও করোনা আক্রান্ত হয়েছে।