image

মধ্যবিত্তদের ঈদ উপহার দিলেন অগ্রণী স্কুলের ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা

image

করোনা ভাইরাস সঙ্কটে বিপাকে পড়া প্রায় দেড়শ মধ্যবিত্ত পরিবারকে ঈদ উপহার দিয়েছেন ঢাকার আজিমপুর অগ্রণী স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা।

বর্তমানে ওই স্কুলের ৯৮ ব্যাচের শিক্ষার্থী পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা আফরোজ লাকীর উদ্যোগেই একটি সংগঠনের মাধ্যমে খোঁজখবর নিয়ে মধ্যবিত্ত পরিবারের কাছে ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে।

“সঙ্কোচের কারণে যারা বাইরে কারো কাছে চাইতে পারেন না, তাদের  নাম ঠিকানা সংগ্রহ করে গোপনে তাদের এই সহায়তা দেয়া হয়েছে।

উপহার হিসেবে প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ৫০০ গ্রাম লবণ, ১ কেজি পিঁয়াজ, ২৫০ গ্রাম আদা, ২৫০ গ্রাম রসুন; ৫০ গ্রাম করে হলুদ, মরিচ ও ধনের গুঁড়া; সাবান, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি চিনি, গরম মশলা, ১ কেজি পোলাও চাল, নুডলস, ৩৫০ গ্রাম টোস্ট বিস্কুট এবং ১ প্যাকেট গুঁড়া দুধ। ঈদের দিন পোলাও এর সঙ্গে ডিম /মুরগি /সবজি কিনে খাবার জন্য খামে দেওয়া হচ্ছে ৫’শ টাকা।

মাহমুদা আফরোজ লাকী বলেন, ‘খোঁজ নিয়েছেন’ নাম দিয়ে একটি সংগঠনের মাধ্যমে তারা দুস্থদের সহযোগিতা করে আসছেন।