চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাসের লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রান্নার কাজে নিয়োজিত রন্ধন শিল্পীরা। যাদের খবর এখনও পর্যন্ত কেউ নিচ্ছেন না। তাদের জীবন যাপনের বাস্তব চিত্র উপলদ্ধি করে রন্ধন কাজে নিয়োজিতদের পাশে দাঁড়িয়েছি। বর্তমান সরকারের পদক্ষেপে কেউ অনাহারে থাকবেনা এটাই আমাদের লক্ষ্য বলে দাবী করেছিন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শনিবার (২৩ মে) সকালে নগরীর কাজির দেউড়ী সমাদর কমিউনিটি সেন্টারে প্রায় ২ হাজার রন্ধন শ্রমিকদের মাঝে এই উপহার তুলে দেওয়ার সময় মেয়র এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ, আবুল বাবুচী, হাবীব বাবুর্চি, বুলবুল বাবুর্চি, রউফ বারুচী, আবুল হাসনাত সুমন, জাহাঙ্গীর আলমসহ প্রমূখ।
Developed By Muktodhara Technology Limited