image

চট্টগ্রাম মেট্রোপলিটনে পুলিশে কর্মরত ২০১৫ ব্যাচের মানবিক উদ্যোগ

image

চট্টগ্রাম মেট্রোপলিটনে পুলিশে কর্মরত ২০১৫ ব্যাচের বেশ কিছু পুলিশ সদস্যের এক মানবিক উদ্যোগ সুবিধা বঞ্চিত কিছু দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছে। নিজেদের বেতনের টাকা থেকে মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় এবং গরীব লোকদের মধ্যে নিজেরা ঈদ উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করেছেন।

২০১৫ ব্যাচের বেশ কয়েকজন তরুণ পুলিশ বন্ধু মিলে রাতের আঁধারে নিজেদের বেতনের টাকা দিয়ে ঈদ এর আনন্দ ভাগাভগি করে নিতে চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষদের ঘরে ঈদ সামগ্রী পৌছে দিতে এ ক্ষুদ্র উদ্যোগ বলে তারা জানান।

ঈদ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, সেমাই, দুধ, চিনি, নারিকেল, সাবান। এছাড়া বিভিন্ন অসহায় মানুষের মধ্যে নগদ অর্থও বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন মোঃ তাজ উদ্দিন, ফজলে এলাহি, শামিম, ইকবাল, রুবেল, রাসেল, হাছান, পারভেজ, সুস্ময় নয়ন, ঈমন।