image

মধুখালিতে ২৫শ পরিবারের মাঝে ঈদ উপহার দিলো পান্ন গ্রুপ

image

পান্না গ্রুপের প্রতিষ্ঠান আলতু খাঁন জুট মি‌লের ব্যবস্থাপনা প‌রিচালক আলহাজ্ব মোঃ লোকমান হো‌সেন- এর পক্ষে মধুখালী উপ‌জেলার ১১টি ইউ‌নিয়ন এবং ১ টি পৌরসভার প্রায় আড়াই হাজার প‌রিবা‌রের মা‌ঝে ক‌রোনাকালীন ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।

১৮ মে থে‌কে শুরু হয়ে ২৪ মে  পর্যন্ত উপহার সামগ্রী বিতর‌ন করা হয়।

বিতরণকৃত খাদ্য ও পণ্যের মধ্যে রয়েছে ১০কে‌জি চাল, ৫কে‌জি আলু, ১কে‌জি ডাল, ১লিটার তেল, ৫০০গ্রাম লবন , ৫০০গ্রাম চি‌নি এবং ১ প্যা‌কেট সেমাইসহ সা‌ড়ে ১৮ কে‌জি নিত্যপণ্য।

দে‌শের এই ক্রা‌ন্তিল‌গ্নে উপ‌জেলার আড়াই হাজার হতদ‌রিদ্র, সু‌বিধাব‌ঞ্চিত ও কর্মহীন অসহায় মানু‌ষের খাদ্য সহায়তায় এগিয়ে আসে পান্না গ্রুপ। তা‌লিকা করা থে‌কে শুরু ক‌রে সুবিধাব‌ঞ্চিতদের ঈদ উপহার বিতরনে স্হানীয় পৌরসভার  মেয়র,ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন হতে শুরু করে সকলের আন্তরিকতা ও সহযোগিতায় মধুখালি উপজেলায় ত্রাণ তৎপরতা চালানো হয়।