image

কুরিয়ারে শিশু খাদ্যের আড়ালে মাদক পাচারঃ নারীসহ আটক দুই

image

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-২। ঢাকা'র সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এরা ক্যুরিয়ার সার্ভিসে খাদ্য সামগ্রীর প্রেরনের আড়ালে মাদক পাচার করে আসছিলো বলে র‌্যাব জানিয়েছে।

দেড় কেজি হেরোইন, কয়েকটি মোবাইল ও নগদ টাকাসহ আটক হওয়া দুজন হলেন সৈয়বুর রহমান(৩২) এবং নাজমা আক্তার(২৮)।

র‍্যাব-২ এ পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী'র নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে গোপণ সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া  সৈবুর রহমান (৩২), এর পিতার নাম  হযরত আলী,তার গ্রামের বাড়ি চাপাইনবাবগন্জের সদরের গোঠাপাড়া চরবাগডাঙ্গায়। নাজমা আক্তার এর  স্বামীর নাম  শরিফুল ইসলাম এরা একই গ্রামের বাসিন্দা। 

আসামীরা দীর্ঘদিন যাবৎ ক্যুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য প্রেরণের আড়ালে হেরোইন পাচার করে আসছিলো। স্থানীয়ভাবে আসামীদের সম্পর্কে খোঁজখবর নিয়ে র‌্যাব জানতে পেরেছে তারা এলাকায় স্বামী স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করে। স্বামী রাজমিস্ত্রী ও স্ত্রী গার্মেন্টস এ কাজ করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। 

আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হবে বলে র‌্যাব-২ জানিয়েছে।