image

বঙ্গবন্ধু  গোল্ডকাপ ফুটবলে চট্টগ্রাম জেলা, মহানগর এবং নোয়াখালী জয়ী

image

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্য্যলয়ের  আয়োজনে ও সিজেকেএস-বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলে চট্টগ্রাম বিভাগীয পর্যায়ের খেলায় শনিবার চট্টগ্রাম জেলা দল ১-০গোলে বি-বাড়িয়া জেলা দল কে,মহানগর দল ৩-১গোলে চাদঁপুর জেলা দল কে এবং নোয়াখালী জেলা দল ২-০ গোলে ফেনী জেলা দল পরাজিত করে।

চট্টগ্রাম জেলা (নীল জার্সি) আর মহানগর দল(টিয়া কালার) আজ নিজ নিজ খেলায় জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে উন্নিত হন।সব কয়টি খেলা বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ।

কাল রোববার একই মাঠে ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে,এতে দেড়টায় খাগড়াছড়ি ক্রীড়া সংস্থা -কুমিল্লা জেলা দলের এবং বিকেল ৩টায় কক্সবাজার জেলা দল-নোয়াখালী জেলা দলের মুখাবেলা করবে।