image

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

image

চট্টগ্রামে শাশুড়ীর বাসায় গিয়ে স্ত্রী মারিয়া আক্তার মালা (২০)কে হত্যার দায়ে তার স্বামী সোহাগকে গ্রেপ্তার করেছে নগরীর ইপিজেড থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮জুন) হত্যাকান্ডের ১দিনের মাথায় আমাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৭জুন) সকালে ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং কাঁচা বাজার রোডস্থ আবুল কালাম লন্ডনীর বাড়ীর ২য় তলায় মারিয়া আক্তার মালা নামে এক নারীকে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্ত। উক্ত ঘটনায় মারিয়া আক্তার মাল ‘র মা আকলিমা বেগম বাদী হয়ে ইপিজেড থানায় এজাহার দায়ের করলেে আট ঘন্টার ব্যবধানে পুলিশ হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার হওয়া বাগেরহাট জেলার রামপাল থানার মল্লিকের বেড় গ্রামের খালেক হাওলাদেরর ছেলে মোঃ সোহাগ হাওলাদার (২২) খুনের শিকার মারিয়া আক্তার মালার স্বামী।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ মীর মোঃ নূরুল হুদা বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সোহাগকে গ্রেপ্তার করা হয়। সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বাীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জবানবন্দিতে ধৃত আসামী বলেন, তার স্ত্রী পরকিয়ায় আসক্ত হওয়ায় ক্ষোভের বশে তাকে খুন করেছি।