image

চট্টগ্রাম নগরীতে অভি মীরের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

image

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদহাজীপাড়া এলাকায় সন্ত্রাসীদের হাতে ছুরিকাঘাতে নিহত যুবক মীর সাদেক অভি (প্রকাশ অভি মীর) এর হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জণগন।

শনিবার (২৭জুন) নগরীর শেখ মুজিব রোডে বিকাল ৪টার সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অভির পরিবারের সদস্য ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় এলাকাবাসী ও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তরতাজা যুবক অভিকে খুন হতে হয়েছে। তার খুনীদের বিচার না হলে অন্যরা মাদকের প্রতিবাদ করার সাহস পাবেনা। এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক বিক্রেতারা নির্মমভাবে একটি তাজা প্রাণ কেড়ে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করা না গেলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে।

এসময় বক্তারা বলেন, পুলিশ আসামীদের গ্রেপ্তারে গড়িমসি করছেন। অভি খুনের ৪দিন অতিবাহিত হলেও চিহ্নিত খুনীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় তার পরিবারও শঙ্কায় আছেন। তার খুনিদের বিচার না হওয়া পর্যন্ত প্রয়োজনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা হবে বলেও তারা দাবী করেন।

উল্লেখ্য, গত ১৮ জুন রাতে নগরীর হাজি পাড়ায় একদল চিহ্নিত মাদকসেবী অভি মীরকে একা পেয়ে বুকে পিটে এবং তলপেটে ছুরিকাঘাত করলে গুরুত্বর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে মঙ্গলবার (২৪জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি মারা যান।