image

সাংবাদিক শাহাদাৎ আশরাফ করোনায় আক্রান্ত : সিটিজি সংবাদ’র দোয়া কামনা

image

সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সোনালী সন্দ্বীপ পত্রিকার সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল সিটিজি সংবাদ.কম এর প্রধান বার্তা সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল (বনপা)’র কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন’র করোনা সনাক্ত হয়েছে।

শাহাদাৎ হোসেন আশরাফ নিজ দেহে করোনা’র উপসর্গ অনুভব করলে ২৩জুন ঢাকার ইবনে সিনা হাসপাতালে করোনা টেস্টের জন্য সেম্পল জমা দেন। 

শনিবার (২৭জুন) প্রাপ্ত রিপোর্টে তার দেহে করোনা সনাক্ত হয়েছে।

এদিকে সিটিজি সংবাদ.কম এর প্রধান বার্তা সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফ করোনায় আক্রান্ত হওয়ায় সিটিজি সংবাদ কর্তৃপক্ষের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে।

আল্লাহ যেন শাহাদাৎ হোসেন আশরাফকে পুরোপুরি সুস্থতা দান করে আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসার তৌফিক দেন এ দোয়া করার জন্য তার পরিবারের পক্ষ থেকেও বিশেষ অনুরোধ জানানো হয়েছে।