image

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ১২ঘন্টা পর একজন জীবিত উদ্ধার

image

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চ থেকে দীর্ঘ ১২ঘন্টা পরে জীবিত ও অজ্ঞান অবস্থায় একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরীর দল।

রাত ১০টার সময় তাকে লঞ্চের ইঞ্জিনের রুম থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মোঃ সুমন বেপারী। তার বাবার নাম ফজল বেপারী। বাড়ি মুন্সীগঞ্জ জেলার আব্দুল্লাহপুর গ্রামে।

তাকে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিআইডব্লিউটিএর ঢাকা নদী বন্দরেরর(সদরঘাট) সিনিয়র যুগ্ন পরিচালক আরিফ উদ্দিন খান এতথ্যটি নিশ্চিত করেছেন।

জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, তাকে অক্সিজেন দেয়া হয়েছে। তবে তিনি সংকামুক্ত নন।