image

পুরান ঢাকার ইসলামবাগে মসজিদ পূনঃনির্মাণ কাজের উদ্বোধন 

image

পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগ বায়তুল আমান (এসি) মসজিদের পূনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা৭ আসনের সংসদ সদস্য হাজী মোঃ সেলিম।

বৃহস্পতিবার (২জুলাই) তিনি এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা দঃ সিটি করপোরেশনের  ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি এবং দ্বিতিয়বার নির্বাচিত কাউন্সিলর  মোঃ জাহাঙ্গীর আলম বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চকবাজার থানা আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি মোঃ শাহিন খান।

এ সময় বিশেষ দোয়া ও মোনাজাতে সারাবিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।