image

ঢাকার হাজারীবাগে অস্ত্রসহ আটক যুবলীগ নেতার একদিনের রিমান্ড মঞ্জুর

image

রাজধানীর হাজারীবাগ থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা ইজাজ বিন আলীমসহ পাঁচজনকে এক দিনের রিমান্ড দিয়েছে আদালত।

ইজাজ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বলে যুবলীগের একজন নেতা সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি বলেন, মঙ্গলবার ইজাজ বিন আলীম (৩৫), হাসান আসিফ হোসেন (৩৫), মো. শরীফ ইসলাম (৩৫), ইমাম হোসেন প্রতিক ওরফে শুভ (২৪) ও মেহেদী হাসান অনিক (৩৫)কে সাত দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করে আদালতে পাঠালো হলে বিচারক একদিন জিজ্ঞাবাদের অনুমতি দেন।

সোমবার মুক্তি সিনেমা হলের সামনে থেকে একটি একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, একটি বিদেশি কুড়াল, একটি সুইচ গিয়ার চাকু ও তিনটি মোটরসাইকেলসহ এই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা হাজারীবাগ এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল বলে পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি জানিয়েছেন।

হাজারীবাগ থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে জানিয়ে তিনি জানান, তাদের অপর সহযোগী পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশ অভিযান চলছে।

হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।