গত সপ্তাহে ঢাকা মহানগরীতে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সাফল্য দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগান থানা পুলিশ।
থানা পুলিশের জোর তৎপরতায় গ্রেফতার করা হয়েছে থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারি পুলিশ কমিশনার আবুল হাসান জানিয়েছেন, গত এক সপ্তাহে কলাবাগান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, ফেন্সিডিল, গাজা ও ইয়াবা উদ্ধারসহ থানার তালিকাভুক্ত ১৫ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।এছাড়া এলাকায় পুলিশের টহল জোরদার থাকায় ঘটেনি কোন ছিনতাই ঘটনা।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে কলাবাগান থানার শীর্ষ তালিকাভূক্ত দশজন মাদক ব্যবসায়ী রয়েছেন,এরা হলেন, মোঃ শাহাজাহান সরদার (৩৫), সজিব আহম্মেদ শাকিল (৩১), আবুল কালাম আজাদ ওরফে কালাম (৩৪), রাজু মাতব্বর (২৫), মোঃ আলমগীর হোসেন (৪২), মোঃ শামীম রেজা (২৫), মোঃ ইয়াছিন শিকদার (২৪), সাইফুল ইসলাম জনি (২০), এসএম ফাইয়াজ (২১), মামুন হোসেন (২০) ও রাজিব তালুকদার (২০)।
নিউমার্কেট জোনের সহকারি পুলিশ কমিশনার আরো বলেন,এসময় অভিযানকালে ৬ শত ১১ পিস ইয়াবা, ৭৫ গ্রাম হেরোইন, ৪২ বোতল ফেন্সিডিল ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিতোষ চন্দ্র জানিয়েছেন, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে কলাবাগান থানায় একাধিক মামলা রয়েছে।
অনেকের মামলা বিচারাধীন রয়েছে।এদের অনেকে জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।তিনি বলেন,উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমি এই থানার দায়িত্ব নেয়ার পর থেকেই তালিকা ভুক্ত,গ্রেফতারি পরোয়ানার আসামী,এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের আটকে পুলিশী অভিযান অব্যাহত রাখি।তিনি বলেন,ডিসি রমনা এবং এসি রমনার নিউমার্কেট জোন এর পুলিশ কর্মকতাদের সঙ্গে আমাদের থানার প্রতিটি অফিসার ও পুলিশ সদস্য একটি টিম ওয়ার্ক।তিনি বলেন,টিম ওয়ার্ক ছাড়া কোন কাজেই সফলতা আসে না।সবার যৌথ চেষ্টায় আমরা কলাবাগান থানা এলাকার বাসিন্দাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ কমিয়ে আনার চেষ্টা করছি।এতে স্হানীয় এলাকার জনগনের সহযোগিতা প্রয়োজন।তিনি বলেন,মাদক নির্মূলসহ যেকোন সামাজিক অপরাধ দমনে জনগনের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।
Developed By Muktodhara Technology Limited