image

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে কিশোর খুন

image

রাজধানীর কামরাঙ্গীরচরে ২৪ ঘন্টার ব্যবধানে ছুরিকাঘাতে সজিব(১৮) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছে। সে নিউমার্কেট একটি দোকান কর্মচারী বলে জানা গেছে। মঙ্গলবার রাতেও ছেলের ছুরিকাঘাতে মা নিহত হওয়ার একদিনের ব্যবধানে আরেকটি হত্যাকান্ডের ঘটনা ঘটলো এই থানা এলাকায়।

ঘটনার বিবরনে জানা গেছে কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুর ৬ নং গলিতে রাত পোনে নয়টার দিকে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ইয়ামিনের নেতৃত্বে কিশোর গ্যাং এর সদস্যরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করে, পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দশ টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, নিহতের  মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে  অভিহিত করা হয়েছে।

জানা গেছে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার জয়াগ্রাম গ্রামের রুহুল আমিন এ-র ছেলে সজিব। কাজের জন্য পরিবার নিয়ে কামরাঙ্গীচরের পূর্ব রসুলপুর ৭ নং গলিতে ভাড়া বাসায় থাকতো। মৃত সজিব দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলো।

সজিবের মুল ঘাতক ইয়ামিনকে আটক করতে কামরাঙ্গিরচর থানা পুলিশ অভিযান চালাচ্ছেন বলে থানার পরিদর্শক(ওসি) মুস্তাফিজুর রহমান জানিয়েছেন।