image

পুরান ঢাকায় টিকটক অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

image

রাজধানীর বংশাল থানা এলাকায় চায়নিজ সামাজিক  ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটিক অভিনেত্রী জামিলা খাতুন অনিকা (২৪)এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।

রবিবার  দুপুরে ২৫ হাজী আব্দুর রশিদ লেনের বাসা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড)  হাসপাতালের মর্গে পাঠালে ময়নাতদন্ত শেষে সন্ধায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। 

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান দুই সন্তানের জননী অনিকা বংশাল থানার হাজী আব্দুর রশিদ লেনে  বাবার বাসায় থাকতেন।দুই বছর আগে স্বামীরসঙ্গে  অনিকার  তালাক হয়ে যায়। এরপর হতেই অনিকা হতাশায় ভুগছিলেন। মৃতদেহ উদ্ধারের সময় বিছানায় একটি চিরকুট ও চিরকুটের উপড়ে কিছু ঘুমের ট্যাবলেট পায় পুলিশ।

ওসি জানান, চিরকুটে লেখা  ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুর জন্য কেউ মন দুঃখ পেয়ো না। অনিকা মোবাইলে টিকটক ভিডিও করতো বলে ওসি শাহিন ফকির জানান।পুলিশের ধারনা হতাশা থেকেই আত্মহত্যা করেছে অনিকা।বংশাল থানায়  একটি অপমৃত্যু মামলা হয়েছে।  ময়নাতদন্ত শেষে বিকালে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে জানান ওসি শাহিন ফকির।