image

চট্টগ্রামে দুর্বৃত্তদের হাতে মা ছেলে খুন

image

চট্টগ্রামে মা ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে।

সোমবার আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে নগরীর চান্দগাঁও থানা এলাকার (পুরাতন চান্দগাঁও থানার) সেরেস্তাবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন গুলনাহার বেগম (৩৪) ও তার ছেলে মো. রিফাত (১১)।

পুলিশের ধারণা গলায় জোরালো আঘাত করে তাদের হত্যা করা হয়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়েছে।

বিস্তারিত...... আসছে