চট্টগ্রামের পতেঙ্গায় ইন্ট্রাকো কনটেইনার ডিপোর গ্যারেজে ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় রাউজানের এক যুবকের মর্মাত্মিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সৈয়্যদ নেওয়াজ উদ্দিন (২৩)।
বুধবার বেলা পৌনে ১২ টার দিকে পতেঙ্গার ১৪ নম্বর ঘাটের কাছে বিস্ফোরণ ঘটনাটি ঘটে। নিহত নেওয়াজ রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নের বদুপাড়া গ্রামের মৃত জানে আলমের পুত্র। ভয়াবহ এই ঘটনায় আরও ২ জন নিহত ও ৩ জন আহতের খবর পাওয়া গেছে।
নিহতের মামাত ভাই কাজী শিহাব উদ্দিন বলেন, নিহত নেওয়াজ দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট। দশ বছর পূর্বে তার বাবার অকাল মৃত্যু ঘটে। সংসারের হাল ধরতে শিক্ষা জীবনের ইতি টেনে তিন বছর পূর্বে কর্মজীবনে যোগ দেন। তিনি একজন গাড়ির মেকানিক ছিলেন।
তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চত করেন পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।
Developed By Muktodhara Technology Limited