image

৪০ বছর ধরে একজন মুক্তিযোদ্ধার চাওয়া একটি কালভার্ট !!!

image

বর্ষা কিংবা শুষ্ক মৌসুম,গাছের সাঁকো পারাপার করেই জীবন সায়াহ্নে বীর মুক্তিযোদ্ধা খোরশিদ আলম চৌধুরী। বাড়ীর সামনে ছোট নদীতে তৈরি করা হয়েছে গাছের সাঁকো। তাঁর পরিবারসহ হলবনিয়ার শতশত মানুষ যাতায়ত করে আসছে এই সাঁকো দিয়ে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলবনিয়া এলাকার সাবেক মেম্বার বীর মুক্তিযোদ্ধা খোরশিদ আলম চৌধুরীর জীবন এভাবেই চলে আসছে স্বাধীনতা পরবর্তী প্রায় চল্লিশটি বছর। তবুও দেশপ্রেমকে বুকে ধারণ করে ছুটে চলেছে দুর্বার গতিতে।

মুক্তিযোদ্ধা খোরশিদ আলম চৌধুরী জানান, এই ছোট নদীর উপর কালভান নির্মাণের জন্য জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছে। বার বার পরিমাপ করলেও শেষ পর্যন্ত যে তিমির সেই তিমিরই রয়ে গেছে। বার বার জন প্রতিনিধি বদল হয়েছে, এ পর্যন্ত কোন আশার আলো দেখেননি তিনি। 

একটি কালভাটের জন্য ভাগ্য বিড়ম্বিত আর হতাশায় নিমজ্জিত হতে হচ্ছে এই মুক্তিযোদ্ধাকে।

'মুজীববর্ষে' তার বহুদিনের এ লালিত স্বপ্নটি বাস্তবায়িত হোক, এটাই স্থানীয়দের একমাত্র প্রত্যাশা।