image

আনোয়ারায় অবৈধ উপায়ে বালু উত্তোলনের ড্রেজার জব্দ, জরিমানা, আটক -১

image

আনোয়ারায় সাঙ্গু নদে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজারসহ বেলাল মাঝি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমান আদালত । এসময় অবৈধ ভাবে বালু উত্তোলন করার তাকে অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের বাইন্নার দিঘি এলাকার সাঙ্গু নদে এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন, সাঙ্গু ক্যাম্প।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী জানান, রায়পুর ইউনিয়নের বাইন্নার দিঘি এলাকায় সাঙ্গু নদী থেকে স্থানীয় গফুর মাঝি ও বেলাল মাঝি দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন করে আসছে। সোমবার অভিযান চালিয়ে বালু উত্তোলনের ড্রেজারসহ বেলাল মাঝিকে আটক করা হয়েছে। এবং অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।