image

চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাব’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪৩ লাখ টাকা জরিমানা

image

চট্টগ্রাম নগরীর কালুরঘাটের বিসিক শিল্প এলাকায় লাইসেন্সবিহীন ও মেয়াদোর্ত্তীণ খাদ্য পণ্য তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ৪৩ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব’র ভ্রাম্যমান আদালত।

বিএসটিআই ও র‌্যাব’র যৌথ এ অভিযানে নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। 

এসময় মেরিডিয়ান ফুড প্রোডাক্টসকে ২২ লাখ টাকা জরিমানা আদায়সহ উৎপাদিত পাঁচ হাজার কেজি নুডুলস ধ্বংস করা হয়। অপর প্রতিষ্ঠান বিএসপি ফুড প্রোডাক্টসকে একই অভিযোগে ২১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের কর্মকর্তা মো.আশিকুজ্জামান জানান, অভিযানে মেরিডিয়ান ফুড প্রোডাক্টসকে সস পণ্যের ও সফট ড্রিংক পাউডার এবং নুডুলসের লাইসেন্স না থাকায় বিএসটিআই আইনে ১ লাখ টাকা ও মোড়কজাতকরণ আইনে ১ লাখ টাকা এবং বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কালার ও ক্ষতিকর ফ্লেভার ব্যবহার করায় নিরাপদ খাদ্য আইনে ২০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। 

এসময় প্রতিষ্ঠানটির উৎপাদিত ৫ হাজার কেজি নুডুলস ধ্বংস করা হয়।

এছাড়া এ অভিযানে বিএসপি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটিতে ভেজিটেবল ঘি, নুডুলস ও সস বিএসটিআই লাইসেন্সবিহীনভাবে উৎপাদন করায় ১ লাখ টাকা ও বিভিন্ন পণ্য উৎপাদনে ব্যবহৃত ফ্লেভার মেয়াদোত্তীর্ণ হওয়ায় নিরাপদ খাদ্য আইনে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ডালডার সাথে কালার মিশিয়ে তৈরি ২ কেজি ভেজাল ঘি ধ্বংস করা হয়।