পুরান ঢাকার আরমানিটোলা মাঠের পশ্চিম দিকের সড়কে আকর্ষিক বিস্ফোরণ অন্ততঃ ১০জন পথচারী আহত হন।আহতদের মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুর সাড়ে ৩টার দিকে আকর্ষিক রাস্তায় বিকট শব্দে বিস্ফোরণে আতংকিত হয়ে পড়েন। এসময় রাস্তার পাথর, কংক্রিটে আট থেকে ১০ জন আহত হন।
স্হানীয়দের ধারণা রাস্তায় মাটির নীচে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হতে পারে।এসময় রাস্তায় বড় একটি অংশে ফাটল ও গর্ত হয়ে যায়। প্রাথমিকভাবে মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ফেরদৌস আলম(৩৪), নায়েব আলী(৪৫) ও সোহাগ(৩৮) নামে তিন জন।
এদের শরীরের বিভিন্ন স্থানে পাথরে আঘাতপ্রাপ্ত।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন বলে বংশাল থানার ডিউটি অফিসার জানান।
Developed By Muktodhara Technology Limited