image

এ এম আমিন উদ্দিন নতুন অ্যাটর্নি জেনারেল

image

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

তিনি বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এএম আমিন উদ্দিন-কে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত নিয়োগ দিয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়ায় রাষ্ট্রের প্রধান আইনজীবীর এই পদটি শূন্য হয়। এরপর এই পদে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।