image

কুতুবদিয়ায় যুবলীগ নেতার আগাম নির্বাচনী শো-ডাউন

image

কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জানান দিতে মোটর বাইক শো-ডাউন করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে যুবলীগের উপজেলা কার্যালয়ের সামনে থেকে শতাধিক মোটর বাইক নিয়ে তিনি শো-ডাউনে বের হন।

আগামী বছরের শুরুতেই ইউপি নির্বাচনকে সামনে রেখে যুবলীগ নেতা আবু জাফর ছিদ্দিকী তার ইউনিয়ন আলী আকবর ডেইলের শান্তি বাজার, তাবালের চর, পুর্ব আলী আকবর ডেইল ঘাটঘরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুতুব আউলিয়া মাজারের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

এসময় তিনি বলেন, দল থেকে তিনি নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন। তাকে মনোনয়ন দেয়া হলে জয় অবশ্যই ছিনিয়ে আনার আশা ব্যক্ত করেন।নির্বাচনী আগাম প্রস্তুতি হিসেবে তিনি এ শো-ডাউন করেন বলে জানান।

এসময় উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম উদ্দিন লিটনসহ উপজেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতারা শো-ডাউনে অংশ নেন।