image

আবারও চট্টগ্রাম বিমান বন্দরে ১৮কেজি স্বর্ণের বার আটক

image

চট্টগ্রাম বিমান বন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে আবারও ৮২পিস স্বর্ণের বার আটক করেছে বিমানবন্দর শুলক গোয়েন্দা সংস্থা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে বিমানটির সীটের নীচ থেকে এসব স্বর্ণ আটক করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টসের সহকারী কমিশনার মুনোয়ার মুরসালিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ৭টা ৫ মিনিটে দুবাই হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি-১৪৮ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদে জানতে পারি বিমানটিতে স্বর্ণের একটি চালান আসছে। পরে বিমান অবতরণের পর সকল যাত্রী নেমে যাওয়ার পরে সকাল সাড়ে ৮টায় বিমানবন্দর কাস্টমস টিম বিমানটি রামেজিং (বিশেষ তল্লাশি) শুরু হয়। তল্লাশিতে বিমানের তিনটি সিটের নিচ থেকে ৮টি কালো টেপ দিয়ে মোড়ানো বান্ডিল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিমান বন্দরের কাস্টমস টিম ও বন্দরে কর্মরত অন্যান্য সংস্থার উপস্থিতিতে বান্ডিলগুলি খুলে পরীক্ষা করা হয়।

এতে দেখা যায়, প্রতিটি বান্ডিলে ২০পিস করে মোট ১৬০ পিস ২৪ ক্যারেট বিশুদ্ধ স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম হিসাবে ১৮ কেজি ৭২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকার বেশি হবে।

বিমানবন্দর কাস্টমস সূত্রমতে, ১ অক্টোবর বাংলাদেশ বিমানের মাধ্যমে আগত এক যাত্রীর কাছ থেকে ৮২ পিস স্বর্ণ আটক করা হয়, যার ওজন ৯ কেজি ৫৯৪ গ্রাম ও বাজার মূল্য ৫ কোটি ৭৪ লাখ টাকা।